শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

বিজয় দিবসে এড়িয়ে চলতে হবে রাজধানীর যে যে সড়ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিজয় দিবসে এড়িয়ে চলতে হবে রাজধানীর যে যে সড়ক

মহান বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে রাজধানী গাবতলী–আমিনবাজার ব্রিজ–সাভার রোড পরিহার করে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রথম প্রহরে রাত ৩টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ঢাকা থেকে আমিনবাজার হয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়ক দিয়ে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, বিদেশি কূটনীতিক, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন সংগঠনের নেতারা যাতায়াত করবেন।

এ কারণে নির্ধারিত সময়ে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়ি ও সিএনজিসহ সব ধরনের যানবাহনকে গাবতলী–আমিনবাজার ব্রিজ–সাভার সড়ক ব্যবহার না করে বিকল্প সড়ক দিয়ে চলাচলের জন্য অনুরোধ জানানো হয়েছে।

নির্ধারিত বিকল্প সড়ক—

১. গাবতলী থেকে সাভারগামী যানবাহন: ঢাকা এয়ারপোর্ট রোড হয়ে আব্দুল্লাহপুর ক্রসিং দিয়ে আশুলিয়া সড়ক।

২. কল্যাণপুর ও টেকনিক্যাল ক্রসিং থেকে ঢাকার বাইরে গমনকারী যানবাহন: টেকনিক্যাল ক্রসিং থেকে ডানে টার্ন করে মিরপুর–১ হয়ে দিয়াবাড়ি ক্রসিং।

৩. আরিচা থেকে আমিনবাজার হয়ে ঢাকাগামী যানবাহন: নবীনগর বাজারে বামে টার্ন করে আশুলিয়া হয়ে চলাচল।

৪. টাঙ্গাইল থেকে ঢাকাগামী যানবাহন: কালিয়াকৈর–গাজীপুর চৌরাস্তা–টঙ্গী সড়ক ব্যবহার।

 

এসএ