শিরোনাম
দীপ্ত নিউজ
শিক্ষা

বিচারপতি ইব্রাহিম স্মারক স্বর্ণপদক পেলেন ড. মোহাম্মদ শাহিন

dadmin
dadmin
প্রকাশ:
বিচারপতি ইব্রাহিম স্মারক স্বর্ণপদক পেলেন ড. মোহাম্মদ শাহিন
স্বর্ণপদক গ্রহণ

গবেষণায় অনন্য অবদানের জন্য বিচারপতি ইব্রাহিম স্মারক স্বর্ণপদক পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শাহিন মিয়া সিপিএ।

রোববার (১৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে এই সম্মাননা দেন।

ড. মোহাম্মদ শাহিন মিয়া ২০১৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন। এরপর ২০১৭ সালে নিউজিল্যান্ডের ম্যাসি ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

তিনি বলেন, গবেষণার এই স্বীকৃতি আমাদের আগ্রহকে আরও বহুগুণে বাড়িয়ে দিবে। আমি স্বর্ণপদক পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।