শিরোনাম
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীরসপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা করে সময় দিন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটক সমাগমের প্রত্যাশা বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বিকাশ সিইও কামাল কাদীর পেলেন অ্যাসপেন লিডার্স ফেলোশিপ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বিকাশ সিইও কামাল কাদীর পেলেন অ্যাসপেন লিডার্স ফেলোশিপ
বিকাশ সিইও কামাল কাদীর

আর্থিক খাতে বিশেষ ভূমিকা রাখার কারণে অ্যাসপেন ইনস্টিটিউটের ফাইন্যান্স লিডার্স ফেলোশিপ পেয়েছেন বিকাশের প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা কামাল কাদীর।

বিশ্বের আর্থিক খাতের যেসব জ্যেষ্ঠ নেতৃত্ব সামাজিক অগ্রগতি নিশ্চিত করতে ভূমিকা পালন করেন, তাদের এই ফেলোশিপ দেওয়া হয়। এর মাধ্যমে আর্থিক খাতে মূল্যবোধভিত্তিক নেতৃত্বকে পুরস্কৃত করা হয়।

এ ছাড়া তিনিসহ বিশ্বের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ২৩ জন নেতৃস্থানীয় নির্বাহী এই ফেলোশিপ পাচ্ছেন। এই ২৩ জন অ্যাসপেন গ্লোবাল লিডারশিপ নেটওয়ার্কের (এপিএলএন) অংশ হিসেবে বিশ্বের ৬০টি দেশের ৩ হাজার ৫০০-এর বেশি মূল্যবোধভিত্তিক নেতৃত্বের সঙ্গে যোগ দেবেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যাসপেন ইনস্টিটিউট বলেছে, ‘এই ২৩ জন নির্বাহী আরও শতাধিক নেতৃত্বের সঙ্গে হাতে হাত মিলিয়ে আর্থিক খাতে নতুন সাংস্কৃতিক মানদণ্ড নির্ধারণ করবেন; টেকসই উন্নয়ন ও সামাজিক পরিবর্তনে প্রভাবক হিসেবে কাজ করবে এই মানদণ্ড।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০২৩ সালের এই ফাইন্যান্স ফেলোরা আগামী দুই বছর একধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাবেন; এই সময় নিজ নিজ খাতের নেতা হিসেবে তাদের দায়িত্বশীলতা, মূল্যবোধভিত্তিক নেতৃত্বের প্রতি তাদের অঙ্গীকার, সামাজিক প্রভাব, নিছক মুনাফাকেন্দ্রিকতা থেকে তাৎপর্যপূর্ণ নেতৃত্বের ধারা তৈরি—এসব বিষয়ে তাদের ভেবে দেখতে হবে।

 

আফ/দীপ্ত নিউজ