শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বিএনপির ১০ দফা মেনে নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিএনপির ১০ দফা মেনে নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির ১০ দফা দাবি মেনে নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রাজধানীতে পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। বলেন, শান্তিপুর্ণ কর্মসূচিতে বাধা দিলে প্রতিরোধ গড়ে তোলা হবে।

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং নির্বাচন কমিশন পুনর্গঠনসহ ১০ দফা দাবি আদায়ে আন্দোলন করছে বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে সোমবার রাজধানীতে দ্বিতীয় দিনের মতো পদযাত্রা কর্মসূচি পালন করে দলটি। পদযাত্রা শুরুর আগে যাত্রাবাড়িতে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দলের মহাসচিব ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা বলেন, বর্তমান সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই মূল লক্ষ্য।

বিএনপি মহাসচিব বলেন, ১০ দফা দাবি না মানলে সরকার পালাবার পথ পাবে না। যাত্রাবাড়ী থেকে শুরু হওয়া পদযাত্রা শেষ হয় শ্যামপুরে। এতে বিএনপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।