সরকারের পদত্যাগ ও সংসদ ভেঙে দেওয়ার দাবিতে, এক দফা ঘোষণা করলো বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ঘোষণায় বলেন, অবৈধ কর্তৃত্ববাদী ভোটাধিকার হরণকারী সরকারের পদত্যাগ এক দফা দাবি।
বুধবার ( ১২ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত মহাসমাবেশ থেকে এই ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি বলেন, বর্তমান সরকারের অধীন অবাধ–নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এক দফা দাবি আদায়ে, ১৮ জুলাই সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত রাজধানীর গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত পদযাত্রা করবে বিএনপি।
একই দিন সারা দেশের মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে এই কর্মসূচি পালিত হবে। পরদিন ১৯ জুলাই ঢাকার আব্দুল্লাহপুর থেকে বাহাদুরশাহ পার্ক পর্যন্ত পদযাত্রা কর্মসূচি করবে বিএনপি।
সমাবেশের শুরুতে অংশ নেওয়া নেতা–কর্মীদের উজ্জীবিত রাখতে বিএনপি কার্যালয়ের সামনে তৈরি করা মঞ্চে গান পরিবেশন করা হয়।
আল / দীপ্ত সংবাদ