// Script from below please place globally in the ------------------------------------------------------------------------------------- -------------------------------------------------------------------------------------

বাস চাপায় নিহতের ঘটনায় আত্নসমর্পণ করেছে চালক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

যশোরে বাস চাপায় ৭ জন নিহতের ঘটনায় পরিবহন শ্রমিকদের সহায়তায় আত্নসমর্পণ করেছে ঘাতক বাস চালক মিজানুর রহমান।

শনিবার (৮ জুলাই) সন্ধ্যায় যশোর কোতোয়ালি থানায় আত্নসমর্পণ করেছেন তিনি। তবে এ ঘটনায় এখনো পলাতক রয়েছেন বাস চালকের সহকারী।

চালক মিজানুর বাঘারপাড়া উপজেলার পাঠানপাইক পাড়ার মৃত নজরুল শেখের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন জানান, বাস দূর্ঘটনায় নিহতের পরিবার থেকে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। নিহত মাহিমার দেবর ছোটন হোসেন বাদি হয়ে এ মামলা দায়ের করেছেন।

চালক মিজানুর রহমান পরিবহন শ্রমিক সংস্থার সভাপতি আজিজুল আলম, সাধারন সম্পাদক সেলিম রেজার উপস্থিতিতে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসের ও কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলামের কাছে আত্মসমর্পণ করেন। এসময় অন্যান্য শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।


জুবায়ের/এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More