শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বাসের ধাক্কায় নারী পুলিশ নিহত, আহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাসের ধাক্কায় নারী পুলিশ নিহত, আহত ২
নিহত পুলিশ সদস্য লাবনী।

মাগুরায় বাসের ধাক্কায় লাবনী ভদ্র (২৬) নামের এক নারী পুলিশের মৃত্যু হয়েছে। রবিবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে মাগুরা-ঢাকা মহাসড়কের কসুন্দি-রামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় গুরুতর আহত হন লাবনীর স্বামী পুলিশ কনস্টেবল প্রসেনজিৎ বিশ্বাস (২৯) ও মেয়ে অঙ্কিতা বিশ্বাস (৪)। আহত দুজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত লাবনী ভদ্র ঝিনাইদহের কালিগঞ্জ থানার কোলা বাজার এলাকার অনিল ভদ্র এর মেয়ে।

আহত পুলিশ কনস্টেবল প্রসেনজিৎ বিশ্বাস জানান, রাজবাড়ি রেলওয়ে পুলিশে কর্মরত ছিলেন তারা দুজন। পাঁচদিন আগে ছুটিতে গ্রামের বাড়ি শালিখা উপজেলার ধনেশ্বরগাতী বেড়াতে আসেন। রবিবার কর্মস্থলের উদ্দেশ্যে মোটরসাইকেলে করে রওনা দিলে ১০ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা তুহিন পরিবহন নামের একটি বাস একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে তাদেরকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই তার স্ত্রী পুলিশ সদস্য লাবনী মারা যান।

মাগুরা হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, পুলিশ বাসটিকে আটক করলেও চালক পালিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

এমি/দীপ্ত