শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বাল্যকালের বন্ধুর দোকানে মিষ্টি খেলেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বাল্যকালের বন্ধুর দোকানে মিষ্টি খেলেন রাষ্ট্রপতি
ছোটবেলার স্মৃতিবিজড়িত সেই লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডারে মিষ্টি খেতে এসেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: বাসস

রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন সবাইকে স্মরণ করিয়ে দিলেন, মানুষ বড় হয়েও ছোটবেলার বন্ধুদের ভুলেনা। রাষ্ট্রপতির শৈশব কেটেছে পাবনা শহরের অলি গলিতে। বন্ধুদের সাথে আড্ডা দিতে স্কুল ফাঁকি দিয়ে, ময়রার দোকানে বসে মিষ্টি খেতে খেতে গল্প করে অনেক সময় পার করেছেন তিনি। বহু বছরের পুরোনো সেসব স্মৃতি।

আজ প্রথমবার রাষ্ট্রপতি হিসেবে পাবনা যান তিনি। দেশের সর্বোচ্চ পদে আসীন হয়ে নিজ এলাকায় গেলেও তিনি ভুলে যাননি ফেলে আসা সেই দিন এবং তার বাল্য বন্ধুদের। এলাকায় ফিরে তিনি শৈশবের স্মৃতি রোমন্থন করেন। ময়রার দোকানে মিষ্টি খেতে যান।

লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডার। মালিকের নাম লাবু। শহরের ভিতরেই ব্যস্ততম দোকান। আব্দুল হামিদ রোড। দোকানে ঢুকলেন। বাল্যকালের স্মৃতিভরা দোকানে একটু বসলেন। রাষ্ট্রপতি মিষ্টি খেলেন। সফর সঙ্গীদেরকেও খাওয়ালেন মিষ্টি।

সূত্র: বাসস

 

 

এফএম/দীপ্ত সংবাদ