শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বার কাউন্সিল লিখিত পরীক্ষায় বহিষ্কার ৭৫, তিন জনকে সাজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বার কাউন্সিল লিখিত পরীক্ষায় বহিষ্কার ৭৫, তিন জনকে সাজা

আইনজীবী তালিকাভুক্তি লিখিত পরীক্ষায় মোবাইল ফোন সঙ্গে রাখা ও নকলসহ অন্যান্য অসদুপায় অবলম্বন করার অপরাধে ৭৫ জনকে বহিষ্কার করেছে বাংলাদেশ বার কাউন্সিল।

এছাড়াও, শহিদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর কেন্দ্রে একজনকে ৬ মাসের কারাদণ্ডসহ ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত এবং রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ২ জন পরীক্ষার্থীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

শনিবার (২৮ জুন) বার কাউন্সিল সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা জেলার প্রায় ১৭টি কেন্দ্রে বার কাউন্সিলের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আইনজীবী তালিকাভুক্তিকরণ পরীক্ষায় শনিবার এমসিকিউ উত্তীর্ণরা লিখিত পরীক্ষায় অংশ নিলেন। তাদের সঙ্গে বিগত লিখিত (দ্বিতীয়বারের মতো) পরীক্ষায় উত্তীর্ণরাও নিয়ম অনুসারে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ৩ ধাপে (এমসিকিউ, লিখিত এবং মৌখিক) পরীক্ষায় উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে প্রাকটিস করতে পারেন। একবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা তিনবার সরাসরি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন।

 

এসএ