শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বারি’তে কৃষি যন্ত্রপাতি উদ্ভাবকদের পুরস্কার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বারি’তে কৃষি যন্ত্রপাতি উদ্ভাবকদের পুরস্কার বিতরণ
কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা প্রকল্পের আওতায় কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার (১২ মার্চ) দুপুরে দেশের প্রত্যন্ত অঞ্চলের ৭ জন্ কৃষি যন্ত্রপাতি উদ্ভাবককে পুরস্কার বিতরণ করা হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার কৃষি যন্ত্রপাতি উদ্ভাবকদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এর নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার উপস্থিত ছিলেন।

এর আগে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর প্রশিক্ষণ ও যোগাযোগ উইংয়ের আয়োজনে নবনিযুক্ত বিজ্ঞানী ও কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কোর্স এর উদ্বোধন করেন তিনি।ওরিয়েন্টেশন কোর্স-এ বারি’তে নবনিযুক্ত ৭৮ জন বিজ্ঞানী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।

 

এমি/দীপ্ত