শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বায়ুদূষণে ষষ্ঠ স্থানে ঢাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বায়ুদূষণে ষষ্ঠ স্থানে ঢাকা
ছবি: সংগৃহীত

বায়ু দূষণে বিশ্বের দূষিত শহরের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে রাজধানী ঢাকা। বুধবার (১২ এপ্রিল) এদিন সকাল ৯টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৭৭, যা বাতাসের মানকে ‘অস্বাস্থ্যকর’ বলা হচ্ছে।

বিশ্বের অন্যান্য শহরের মধ্যে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে থাকলেও বাংলাদেশের শহরগুলোর মধ্যে গাজিপুরের শ্রীপুরের অবস্থা আরও খারাপ। এদিন সকালে শ্রীপুরের একিউআই স্কোর ছিল ২১১, যা বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’।

আইকিউ এয়ারের সূচকে আজ ২৬০ স্কোর নিয়ে দূষণের শীর্ষস্থানে রয়েছে চীনের হাংঝু। তালিকায় দেখা গেছে, ঢাকা ছাড়াও থাইল্যান্ডের চিয়াং মাই, নেপালের কাঠমান্ডু, চীনের বেইজিং, সাংসাই ও উহান, ভারতের কলকাতা ও দিল্লি, পাকিস্তানের লাহোর, মিয়ানমারের ইয়ানগোন এবং ভিয়েতনামের হ্যানয়ের বায়ু রয়েছে অস্বাস্থ্যকর অবস্থায়।

ঢাকায় চলতি বছরের জানুয়ারিতে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বায়ুর মধ্যে কাটিয়েছে নগরবাসী। জানুয়ারিতে মোট ৯ দিন রাজধানীর বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি, বছরের এ চার মাস ঢাকার বায়ু বেশি দূষিত থাকে। এর মধ্যে জানুয়ারিতে বায়ুর মান থাকে সবচেয়ে বেশি খারাপ।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ার দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না তা জানিয়ে থাকে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১–এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সি মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

এফএম/দীপ্ত সংবাদ