শিরোনাম
কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বাবার বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার তরুণী, গ্রেফতার ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাবার বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার তরুণী, গ্রেফতার ১

নারায়ণগঞ্জে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী (১৮)। এ ঘটনায় বশির উদ্দিন (৩৮) নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুর পিলকুনী পাচঁতলা এলাকায়।

গ্রেফতার বশির উদ্দিন ফতুল্লা মডেল থানার দাপা খোঁজ পাড়ার বাতেন মিয়ার ভাড়াটিয়া সানু চৌকিদারের পুত্র।

মামলায় উল্লেখ্য করা হয়, চার মাস আগে পারিবারিক ভাবে তার বিয়ে হয়।গত ১৫দিন আগে বাবা-মায়ের সাথে ঈদ করার জন্য তিনি শ্বশুরবাড়ি থেকে ফতুল্লার দাপা পিলকুনী পাঁচতলা এলাকায় বাবার বাড়িতে বেড়াতে আসেন।গ্রেফতারকৃত বশির উদ্দিন বাদীর মামির পরিচিত। সেই সুবাদে অভিযুক্ত বশির উদ্দিন প্রায় সময় বাদীদের বাসায় যাতায়াত করতো। রোববার (১৬ এপ্রিল) সকাল ১১ টার দিকে বশির বাদীর বাসায় আসে। এ সময় কেউ না থাকায় বাদী কে জোরপূর্বক ধর্ষণ করে সে। পরে বিকেল ৫টার দিকে বাদীর মা বাসায় এলে বাদী তার মাকে সবকিছু জানায়। নির্যাতিত তরুণী বাদী হয়ে সোমবার (১৭ এপ্রিল) সকালে ফতুল্লা মডেল থানায় ধর্ষণের অভিযোগ এনে বশির উদ্দিন কে অভিযুক্ত করে মামলা করেছেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানায়, মামলা হয়েছে। অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। তরুণীকে স্বাস্থ্য চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

 

এমি/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।