শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বান্দরবান পৌর মেয়র আর নেই, রাজনৈতিক পাড়ায় শোকের ছায়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বান্দরবান পৌর মেয়র আর নেই, রাজনৈতিক পাড়ায় শোকের ছায়া
মোঃ ইসলাম বেবী

বান্দরবান পৌরসভার মেয়র ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ ইসলাম বেবী (৬৯) আর নেই। ইন্না–লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার (১৫ এপ্রিল) সকাল ৬টা ৪০ মিনিটে চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন মেয়রের ব্যক্তিগত সহকারী আশুতোষ দাশ।

শনিবার বিকাল ৫টায় বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে কেন্দ্রীয় গোরস্থান মসজিদের কবরস্থানে দাফন করা হবে।

পারিবারিক সুত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল রাতে শরীরে জ্বর আসলে ১৪ এপ্রিল সকালের দিকে তাকে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং আই সি ইউতে ভর্তি করানো হয়।  ১৫ এপ্রিল ভার ৬ টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তার মৃত্যুতে বান্দরবান তথা রাজনৈতিক পাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

যূথী/দীপ্ত সংবাদ