শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বান্দরবানে পাড়া প্রধানের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বান্দরবানে পাড়া প্রধানের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
ভিডিও থেকে নেয়া ছবি

বান্দরবানের রোয়াংছড়িতে থনচুন বম (৭০) নামে এক পাড়া প্রধানের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে রোয়াংছড়ি উপজেলার রামথার পাড়া এলাকা থেকে গুলিবিদ্ধ মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে রোয়াংছড়ি উপজেলার রামথার পাড়ায় এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয়রা মরদেহটি ওই পাড়ার পাড়া প্রধান থনচুন বমের বলে চিহ্নিত করে। এসময় মরদেহের পাশ থেকে ৩টি দেশীয় গাদা বন্দুক উদ্ধার করে পুলিশ। তবে কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।  ঘটনার পর থেকে এলাকায় আতংক বিরাজ করছে।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, রামথার পাড়া এলাকা থেকে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে এখনো জানা যায়নি। ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এমি/দীপ্ত