শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বান্দরবানে দুই আঞ্চলিক সশস্ত্র গ্রুপের মধ্যে সংঘর্ষ, নিহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বান্দরবানে দুই আঞ্চলিক সশস্ত্র গ্রুপের মধ্যে সংঘর্ষ, নিহত ৮

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার খামতাং পাড়া এলাকায় দুই পক্ষের গোলাগুলিতে ৮ জন নিহত হয়েছেন। শুক্রবার (৭ এপ্রিল) দুপুরের দিকে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, রুমা-রোয়াংছড়ি সীমান্ত খামতাং পাড়া এলাকায় গতকাল সন্ধ্যার দিকে সেখানে সন্ত্রাসীদের দুই পক্ষের মধ্যে প্রথম সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনার পর পাড়ার বেশির ভাগ মানুষজন রুমা ও রোয়াংছড়ি উপজেলায় আশ্রয় নিয়েছে বলে জানা গেছে। তবে কোন দুটি পক্ষের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

রোয়াংছড়ি থানার ওসি আবদুল মান্নান বলেন, নিহতদের পড়নে ইউনিফর্ম রয়েছে। তবে এখনো তাঁদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে বলে জানান তিনি।

 

এমি/দীপ্ত