শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বান্দরবানে জলকেলিতে মাতোয়ারা মারমা তরুণ-তরুণীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বান্দরবানে জলকেলিতে মাতোয়ারা মারমা তরুণ-তরুণীরা

 

বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় চলছে মারমা সম্প্রদায়ের প্রাণের উৎসব সাংগ্রাই। যার প্রধান আকর্ষন মৈত্রী পানি বর্ষন।

একে অন্যের গায়ে পানি ছিটিয়ে পুরনো বছরের সব দু:খ-কষ্ট ও গ্লানি মুছে ফেলে নতুন বছরকে বরণ করে নেবার এ উৎসবটিকে বলা হয় মৈত্রী পানি বর্ষণ বা মারমা ভাষায় ‘রিলংপোয়ে’। প্রতি বছরের মত এ বছরও উৎসব উদযাপন পরিষদের আয়োজনে বর্ষ বরণের মূল আকর্ষণ মৈত্রী পানি বর্ষনের মূল আয়োজন বান্দরবান শহরের প্রাণ কেন্দ্র রাজার মাঠে। মাঠে আলাদা দু’টি মঞ্চে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও মৈত্রী পানি বর্ষণের পর্ব।

জেলার বিভিন্ন এলাকা থেকে আসা মারমা তরুণ-তরুণীরা যোগ দেন সেখানে। দলে দলে ভাগ হয়ে একে অন্যের গায়ে ছিটিয়ে দেন মৈত্রীর পানি। এসময় নাচে গানে আনন্দে মেতে ওঠেন দর্শকরাও। এসময় আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠা তরুণ-তরুণীদের প্রাণশক্তি যেন উপচে পড়েছে উৎসব প্রাঙ্গণে।

পাহাড়ে এ মৈত্রী পানি বর্ষণের মধ্য দিয়ে শুরু হলো বৌদ্ধ ধর্মাবলম্বী মারমা সম্প্রদায়ের নতুন বছরকে বরণ।তাদের বিশ্বাস, শুদ্ধতার জয়গানে হবে নতুন বছরের পথ চলা।

 

আল/দীপ্ত সংবাদ