শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বান্দরবানে গোলাগুলিতে নিহত ৮ জনের লাশ নিতে আসেনি পরিবারের কেউ, সংগঠনের কাছে হস্তান্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বান্দরবানে গোলাগুলিতে নিহত ৮ জনের লাশ নিতে আসেনি পরিবারের কেউ, সংগঠনের কাছে হস্তান্তর

বান্দরবানের রোয়াংছড়িতে দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় নিহত ৮ জনের পরিচয় পাওয়া গেলেও লাশ নিতে আসেনি পরিবারের লোকজন। তবে ময়না তদন্ত শেষে মৃতদেহগুলো বম জনগোষ্ঠীর সামাজিক সংগঠন বম স্যোশাল কাউন্সিলের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শনিবার (৮ এপ্রিল) বিকালে বান্দরবান সদর হাসপাতালের মর্গ থেকে মৃতদেহগুলো গ্রহণ করেন বম স্যোশাল কাউন্সিলের সভাপতি জারলম বম।

বান্দরবানের পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, নিহতদের ময়না তদন্তের কাজ সম্পন্ন হয়েছে। তবে পরিবারের স্বজনরা লাশ গ্রহণ করতে না আসায় বম জনগোষ্ঠীর সামাজিক সংগঠন বম স্যোশাল কাউন্সিলের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, রোয়াংছড়ি ও রুমা উপজেলার সীমান্তবর্তী খামতাং পাড়া এলাকায় পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাসনাল আর্মী (কেএনএ) সাথে ইউপিডিএফ গনতান্ত্রিক এর মধ্যে গোলাগুলিতে ৮ জন নিহত হন।

আফ/দীপ্ত সংবাদ