শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বান্দরবানে গোলাগুলিতে নিহ‌ত ৮জনের প‌রিচয় মিলেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বান্দরবানে গোলাগুলিতে নিহ‌ত ৮জনের প‌রিচয় মিলেছে

 

বান্দরবানের রোয়াংছড়িতে দুই আঞ্চলিক সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় নিহত ৮ জনের পরিচয় পেয়েছে পুলিশ। শনিবার( ৮ এপ্রিল) বেলা ১২ টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার তারিকুল ইসলাম।

পুলিশ জানায়, ৮ জন নিহতের ঘটনায় এখনো পর্যন্ত কোন মামলা হয়‌নি এবং নিহ‌তদের প‌রিচয় জান‌তে পারলেও স্বজনরা এখনো লাশ নি‌তে আসে‌নি।

জানা গেছে, এদিকে গোলাগুলির ঘটনায় আতঙ্কিত হয়ে খামতাম পাড়াসহ আশপাশের প্রায় ১৯৫ পরিবার রোয়াংছড়ি ও রুমা উপজেলায় আশ্রয় নিয়েছে। এর মধ্যে ১৭৫ পরিবারকে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে এবং রুমায় পালিয়ে যাওয়া ২০ পরিবারকে রুমা উপজেলার বম কমিউনিটি সেন্টারে রাখা হয়েছে। এদিকে আশ্রয় নেয়া রোকজনকে সেনাবাহিনীসহ স্থানীয় উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা সার্বক্ষনিক যোগাযোগ রাখছেন।

আশ্রয় নেয়া পাড়াবাসী‌দের ব্যাপারে খোজ খবর নেয়া হ‌চ্ছে জানিয়ে বান্দরবান পু‌লিশ সুপার মো: তা‌রিকুল ইসলাম বলেন, লাশ হস্তান্ত‌র করতে স্বজনদের জন্য অপেক্ষা করা হবে। য‌দি কেউ লাশ নিতে না আসে তাহলে পরবর্তী বাবস্থা নেয়া হবে বলেও জান তিনি।

 

আল/দীপ্ত সংবাদ