শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বান্দরবানের পাহাড়ে সময়ের আগেই আমের মুকুল এসেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বান্দরবানের পাহাড়ে সময়ের আগেই আমের মুকুল এসেছে

বান্দরবানের পাহাড়ে এবার সময়ের আগেই রাংগোওয়ে জাতের আমের মুকুল এসেছে। কিছু গাছে গুটিও হচ্ছে। এতে উচ্ছ্বসিত চাষিরা।

বান্দরবান জেলা সদরের লাইমি পাড়া, ফারুক পাড়া, গেৎশিমনী পাড়াসহ চিম্বুক সড়কের আশপাশের এলাকার বিভিন্ন জাতের আমের মধ্যে অন্যতম ‘রাংগোওয়ে বারি-৮’। আঁশযুক্ত, সুস্বাদু এই আমের চাহিদা তুলনামূলক বেশি।

এবার সময়ের আগেই মুকুল আসায়, এখন গাছ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। রাংগোওয়ে জাতের গাছে ৪ বছরের মধ্যেই ফলন আসে। প্রতিটিতে এক থেকে ১০ মণ পর্যন্ত আম পাওয়া যায়।

কৃষি বিভাগের তথ্য মতে, বান্দরবানে এ বছর ৯ হাজার ৮০৯ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ ১০ হাজার মেট্রিকটন।
আবহাওয়া অনুকূলে থাকলে, বান্দরবানের আম এবার স্থানীয় অর্থনীতিতে গতির সঞ্চার করবে বলে আশা চাষি ও কৃষি বিভাগের।