শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
জাতীয়

বাধ্যতামূলক অবসরে ৪ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাধ্যতামূলক অবসরে ৪ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা

অতিরিক্ত উপ–মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদার আরও চার পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ শাখা–১) আলাদা চারটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন প্রজ্ঞাপনগুলোতে সই করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮–এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে।

অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন: অপরাধ তদন্ত বিভাগের উপ– মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) মো. ইমাম হোসেন, নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত উপ–মহাপরিদর্শক চৌধুরী মঞ্জুরুল কবির, টুরিস্ট পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মীর রেজাউল আলম ও পুলিশ অধিদফতরের অতিরিক্ত মহাপরিদর্শক খন্দকার লুৎফর কবির।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, অবসরপ্রাপ্তরা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন এবং জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

এসএ/দীপ্ত সংবাদ