শিরোনাম
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক ও শিশুসহ নিহত ৫ দর্শনা সীমান্ত দিয়ে দেশে আসছে ১৮টি আধুনিক রেলকোচ ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২২ মণ্ডপে দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন বিমানবন্দরে ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪ : সৌদি জোট সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট না থাকলে ব্যবস্থা, সময় বেঁধে দিল কর্তৃপক্ষ দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
বিনোদন

বাথরুমে মিলল বলিউড অভিনেতার মরদেহ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বাথরুমে মিলল বলিউড অভিনেতার মরদেহ
আদিত্য সিং রাজপুত

বাথরুম থেকে বলিউড অভিনেতা, মডেল, কাস্টিং কো–অর্ডিনেটর আদিত্য সিং রাজপুতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, মাত্রাতিরিক্ত মাদক গ্রহণের কারণে তার মৃত্যু হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, আদিত্য সিং রাজপুতকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। জানা যায়, এক বন্ধু তার মরদেহ উদ্ধার করেছেন বাথরুম থেকে। সেই বন্ধুই বাড়ির দারোয়ানের সাহায্য নিয়ে তাকে কাছাকাছি এক হাসপাতালে নিয়ে যান।

সূত্রের দাবি, মাদকাসক্ত ছিলেন আদিত্য। মাত্রাতিরিক্ত মাদক গ্রহণের কারণেই মৃত্যু হয়েছে তার। দিল্লিতেই জন্ম ‘স্প্লিসটভিলা’ রিয়ালিটি শো খ্যাত অভিনেতার। মুম্বাইয়ে এসে মডেল হিসেবে কাজ শুরু করেছিলেন তিনি। সিরিয়াল ছাড়াও একাধিক ছবিতে অভিনয় করেছেন।

‘ক্রান্তিবীর’, ‘ম্যায়নে গান্ধি কো নেহি মারা’ ছবিতে অভিনয় করেছেন আদিত্য। এছাড়া ‘স্প্লিসটভিলা’র ৯ নম্বর সিজনে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। ‘লাভ’, ‘আশিকি’, ‘ব্যাড বয় সিজন ৪’–র মতো একাধিক টেলিভিশন শোতেও কাজ করেছেন তিনি।

 

এফএম/দীপ্ত নিউজ