শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বাড্ডায় বাসা থেকে অর্ধগলিত জোড়া মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বাড্ডায় বাসা থেকে অর্ধগলিত জোড়া মরদেহ উদ্ধার

রাজধানী উত্তর বাড্ডা এলাকার একটি বাসা থেকে এক পুরুষ ও এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পাথমিকভাবে পুলিশের ধারণা, তারা স্বামী–স্ত্রী।

রবিবার (২ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় বাড্ডা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মারা যাওয়া যুবকের নাম সাইফুল ইসলাম (২৪)। তিনি ওই ভবনের পাশে ইবনে কাসির ক্যাডেট মাদ্রাসায় দারোয়ানের কাজ করতেন। আর নিহত নারী শাকিলা। তিনি এলাকায় বাসা–বাড়িতে কাজ করতেন।

বাড়িওয়ালা আতিক জানান, বেশ কিছু দিন আগে স্ত্রী মারা যাওয়ায় তিনি গ্রামের বাড়িতে যান। সেখান থেকে ফিরে বাসাবাড়ি পরিষ্কার করতে গিয়ে পচা গন্ধ পান। পরে খুঁজে বেশ কয়েকটি মরা ইঁদুর দেখে তা ফেলে দেন। সকালে উঠে আবারও গন্ধ পেয়ে খোঁজ করতে গিয়ে মরদেহ দুটি দেখতে পান।

ঢাকা মহানগর পুলিশ, বাড্ডা জোনের সহকারী কমিশনার সফিকুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে ৭–৮ দিন আগে তাদের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ বিষয়ে এখনই বলা যাচ্ছে না।

 

এসএ