শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বাড্ডায় প্রেমের বিয়ে মেনে না নেয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাড্ডায় প্রেমের বিয়ে মেনে না নেয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
আদরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

রাজধানীর মধ্য বাড্ডায় এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ আদর (২২) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে বাড্ডার পোস্ট অফিস গলিতে এ ঘটনা ঘটে।

তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আদর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

আদরকে হাসপাতালে নিয়ে আসা স্ত্রী নুসরাত সুলতানা ঢাকা পোস্টকে বলেন, “আমরা বাড্ডার পোস্ট অফিস গলিতে ভাড়া থাকি। প্রেম করে বিয়ে করার পর ফ্যামিলি মেনে না নেওয়ায় আমরা দুজনেই মানসিকভাবে চাপে ছিলাম। সকালে আদরের সঙ্গে আমার ঝগড়া হয়। পরে সে বাথরুমে ঢোকে। বেশ কিছু সময় পেরিয়ে গেলে দরজা না খোলায় আশপাশের লোকজন নিয়ে বাথরুমের দরজা ভাঙা হয়। পরে দেখি বাথরুমের গ্রিলের সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে সে ঝুলে আছে।“

এ ব্যাপারে বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেলে একটি টিম পাঠিয়েছি। তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

অনু/দীপ্ত সংবাদ