শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
অর্থনীতি

বাজারে পর্যাপ্ত সবজি, তবুও বেড়েছে দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বাজারে পর্যাপ্ত সবজি, তবুও বেড়েছে দাম

বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি, সরবরাহেও ঘাটতি নেই। তবুও সপ্তাহের ব্যবধানে সবজির দাম কেজিতে বেড়েছে ৫ টাকা পর্যন্ত।

এদিকে, গত সপ্তাহের তুলনায় খানিকটা দাম বেড়েছে রসুনের। আর গরুর মাংস বিক্রি হচ্ছে সরকারের বেধে দেয়া ৬৫০ টাকা দরেই।

চাহিদার বিপরীতে সরবরাহ রয়েছে স্বাভাবিক। যেকোন শীতকালীন সবজি কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। সিম, ফুলকপির দর ৪০ থেকে ৬০ টাকা। যা গত সপ্তাহের তুলনায় কিছুটা বেশি।

তবে, বাজারে এখন সবচেয়ে দামি টমেটো। যা সেঞ্চুরি হাঁকিয়ে বসে আছে।

বাজারে আদার ঝাঁজ না বাড়লেও, রসুনের দাম বেড়েছে বিশ থেকে চল্লিশ টাকা। নতুন পেঁয়াজ ‌১২০ টাকায় মিললেও, আগের পেঁয়াজ কিনতে গুনতে হচ্ছে দেড়শ টাকা।

এদিকে প্রায় ৬ মাস পর কমে আসা গরুর মাংস বিক্রি হচ্ছে, সরকার নির্ধারিত সাড়ে ছয়শো টাকায়।

 

এসএ/দীপ্ত নিউজ