শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
অর্থনীতি

বাজারে আবারও চাল নিয়ে চালবাজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাজারে আবারও চাল নিয়ে চালবাজি

 

অবরোধে গাড়িভাড়া বেশি হওয়ার কারণ দেখিয়ে এবার বাজারে চালের দাম বেড়েছে। চিনির দামও বেড়েছে কোন কারণ ছাড়াই। তবে সবজি ও মাছের দাম কিছুটা কমেছে।

পর্যাপ্ত মজুদ ও সরবরাহ থাকার পরও প্রায় সব ধরনের চালের দামই বেড়েছে। তবে বেশি বেড়েছে মোটা চালের দাম। কেজি প্রতি দাম বেড়েছে চার থেকে ছয় টাকা। এ অবস্থায় বিপাকে ক্রেতারা।

প্যাকেটজাত চিনির দাম বরাবর বেশি থাকলেও এবার দেখা যাচ্ছে উল্টো চিত্র।

শুক্রবার (১০ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় খোলা চিনির দামই বেশি।

কাঁচাবাজারে শীতের সবজির সরবরাহ বেশ ভাল। আমদানির পর আলু পাইকারিতে ৪০ টাকা এবং পেঁয়াজ মানভেদে ৮০ থেকে ১২০ টাকায় কেজি প্রতি বিক্রি হচ্ছে।

ইলিশের সঙ্গে চাষের ও খাল বিলের মাছ যোগ হওয়ায় বাজারে পর্যাপ্ত মাছের দেখা মিলছে।

সবজির দাম কমে এলেও চালের দাম ফের বাড়ায় উদ্বিগ্ন সাধারণ মানুষ।

 

এসএ/দীপ্ত নিউজ