শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

বাজারে আগের মতোই চাঁদাবাজি চলছে: সারজিস আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাজারে আগের মতোই চাঁদাবাজি চলছে: সারজিস আলম

বাজারে আগের মতোই চাঁদাবাজি চলছে, সিন্ডিকেটও রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটি মুখ্য সংগঠক সারজিস আলম।

রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “এসব চাঁদাবাজি ও সিন্ডিকেট আবার নিয়ন্ত্রণ করে রাজনৈতিক দলগুলো। তাই বাজার ব্যবস্থায় সুস্থ ধারা ফিরিয়ে আনতে হলে প্রধান রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা দরকার। রাজনৈতিক দলের পাশাপাশি বাজার ব্যবস্থার সঙ্গে জড়িত সবারই কিছু না কিছু দায় রয়েছে।”

সারজিস আলম আরও বলেন, “মাঝারি বা ছোট ছোট আমদানিকারকরা কোথা থেকে কী পরিমাণ আমদানি করবেন, সেটিও ঠিক করে দেন বড়রা। ফলে বাজার ব্যবস্থায় প্রতিযোগিতার বদলে সমঝোতা বা সহযোগিতা ব্যবস্থা গড়ে উঠেছে কিছু সংখ্যক প্রতিষ্ঠানের হাত ধরে। এই ব্যবস্থার বদলে বাজারে প্রতিযোগিতামূলক ব্যবস্থা নিশ্চিত করা দরকার।”

নানা ফোরামে ভালো ভালো অনেক কথা হয় উল্লেখ করে সারজিস বলেন, কিন্তু আমরা সেগুলোর বাস্তবায়ন খুব একটা দেখতে পাই না। আইনশৃঙ্খলা পরিস্থিতির যে উন্নতি আমরা প্রত্যাশা করি তেমন কিছু আমরা আসলে দেখতে পারছি না। আমরা উপদেষ্টাদের নিয়ে যতটা আশা করেছিলাম সেই জায়গায় আমাদের প্রত্যাশা কিছুটা কমছে।”

তিনি আরও বলেন, “লোভ দূর করে মানুষের জন্য কিছু একটা করতে হবে। কাগজের অর্থ থেকে শুরু করে সম্পদ ১০০ বছর পর নাও থাকতে পারে। চাঁদাবাজির নামে লুটপাটের ঐতিহ্য বন্ধ হওয়া উচিত। রাজনীতিবিদদের পক্ষ থেকে এই কাজটি তাদের করতে হবে।”

 

এসএ