শিরোনাম
হাম উপসর্গে আরও ৯ মৃত্যু, আক্রান্ত ১৩৫১ অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি সেনাপ্রধানকে পাশে বসিয়ে দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী রোগ হওয়ার আগেই আগাম বার্তা জানাবে অ্যাপ গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

বাগেরহাটে ২ দিনের হরতাল প্রত্যাহার, অবস্থান কর্মসূচির ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাগেরহাটে ২ দিনের হরতাল প্রত্যাহার, অবস্থান কর্মসূচির ঘোষণা

বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনঃবহালের দাবিতে জেলাজুড়ে সকাল–সন্ধ্যা হরতাল কর্মসূচির মধ্যে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা। নতুন কর্মসূচি অনুযায়ী আগামীকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ও বুধবার (১৭ সেপ্টম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতালের কর্মসূচি প্রত্যাহার করে জেলা নির্বাচন অফিসসহ ৯টি উপজেলার নির্বাচন অফিসের সামনে অবস্থার কর্মসূচির ঘোষণা করা হয়।

সোমবার বিকাল সাড়ে ৩টায় বাগেরহাট আদালত চত্বরের সামনে সর্বদলীয় সম্মিলিত কমিটির পক্ষে নতুন এ কর্মসূচির ঘোষণা দেন সর্বদলীয় সম্মিলিত কমিটির যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম।

তিনি বলেন, আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ব্যবসায়ীদের আবেদন ও সাধারণ মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে আগামী দুদিনের হরতালের কর্মসূচি প্রত্যাহার করে জেলা নির্বাচন অফিসসহ ৯টি উপজেলার নির্বাচন অফিসের সামনে অবস্থার কর্মসূচির ঘোষণা করা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে।

এদিকে সোমবার সকাল থেকে হরতালের সমর্থনে বাগেরহাট আদালত চত্বর ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীদের। তবে জেলা জুড়ে সোমবার সকাল–সন্ধ্যা হরতাল চলমান থাকলেও মহাসড়কে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক ছাড়া অ্যাম্বুলেন্স, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি, বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিসের গাড়ি, পরীক্ষার্থীদের যানবাহন, রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল ও বাইসাইকেলকে চলাচল করতে দেখা গেছে। সেই সঙ্গে খোলা ছিলো জেলার সব দোকানপাট। মহাসড়কগুলোতে সেনাবাহিনী ও পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।

মামুন আহমেদ/এজে/দীপ্ত সংবাদ