শিরোনাম
অরুণাচলের ৬-৭ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনা সেনারা ‘পিতা তার কন্যাকে পশু থেকে রক্ষা করার জন্য মেগাটনের থাপ্পর মারার ক্ষমতা রাখে’ সাফের দল ঘোষণা করল বাংলাদেশ, ডাক পেলেন রোনান সুলিভান মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ পোলার্ড বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে এনআইডি সংশোধনের ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৮ ইউনিট ধর্মীয় প্রতিষ্ঠানে অনৈতিকতা ধামাচাপা দেওয়া দ্বিগুণ ক্ষতিকর: আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ আল-আকসা মসজিদের খতিবকে তুলে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

বাগেরহাটে ষাটগম্বুজ মসজিদে হবে ঈদের প্রধান জামাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাগেরহাটে ষাটগম্বুজ মসজিদে হবে ঈদের প্রধান জামাত

বাগেরহাটে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হবে ঈদুল আজহার প্রধান জামাত। প্রতি বছরের মত এবারও ষাটগম্বুজ মসজিদে ঈদুল আজহার জামাত হবে তিনটি।

ঐতিহ্যবাহী এ মসজিদে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ৮টায় ও তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ৩০ মিনিটে।

বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, প্রতি বছরের মত এবারও বাগেরহাট জেলায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে। মুসল্লিদের কথা চিন্তা করে মোট তিনটি জামাত অনুষ্ঠিত হবে এখানে। ঈদে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত এবং কোন অনাকাঙ্খিত ঘটনা এড়াতে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে। এছাড়া জেলা শহরের অন্যান্য ঈদগাহ ও মসজিদে যথাযথ সময়ে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

এদিকে, ষাটগম্বুজ মসজিদ ছাড়াও জেলার খানজাহান আলীর মাজার জামে মসজিদ ও পুরাতন কোর্ট জামে মসজিদে সকাল ৭টা ৩০ মিনিটে, আলীয়া মাদ্রাসা জামে মসজিদ, হরিণ খানা জামে মসজিদ, খারদ্বার জামে মসজিদ, সোনাতলা জামে মসজিদ, নাগেরবাজার হাজি আরিফ জামে মসজিদ ও পিসি কলেজ জামে মসজিদে ৭টা ৩৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়াও জেলা শহরের অন্যান্য ঈদগাহ ও মসজিদে সকাল ৭টা থেকে ৮টার মধ্যে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে।

 

মামুন আহমেদ/আফ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।