শিরোনাম
হাম উপসর্গে আরও ৯ মৃত্যু, আক্রান্ত ১৩৫১ অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি সেনাপ্রধানকে পাশে বসিয়ে দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী রোগ হওয়ার আগেই আগাম বার্তা জানাবে অ্যাপ গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

বাগেরহাটে দুর্বৃত্তের আগুনে পুড়ল বিএনপির কার্যালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাগেরহাটে দুর্বৃত্তের আগুনে পুড়ল বিএনপির কার্যালয়

বাগেরহাটের সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নে বিএনপির স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে ইউনিয়নের ব্যাংকের মোড় এলাকায় অবস্থিত ৭নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার ও অন্যান্য আসবাবপত্র পুড়ে যায়।

বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জানান, কার্যালয়ের ভেতরে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হলেও বাইরে থেকে সারাদিন তা বোঝা যায়নি। বৃহস্পতিবার রাতে অফিস খুলে ভেতরের সবকিছু পুড়ে ছাই হয়ে যাওয়ার দৃশ্য চোখে পড়ে। ধারণা করা হচ্ছে, বুধবার গভীর রাতে পেছন দিক দিয়ে পেট্রোল বা অন্য কোনো দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বুধবার রাতে একটি সভা শেষে নেতাকর্মীরা কার্যালয় থেকে বের হয়ে যান, এরপরই দুর্বৃত্তরা সুযোগ বুঝে আগুন দেয় বলে সন্দেহ তাদের।

এ বিষয়ে কাড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্লা আলমগীর হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি ভেতরের সবকিছু পুড়ে গেছে। এটি সম্পূর্ণ পরিকল্পিত ঘটনা। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ সাব্বির হোসেন জানান, দেখে মনে হচ্ছে খুব গোপনে আগুন দেওয়া হয়েছে। যারা এ কাজ করেছে, দ্রুত তাদের আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি। এছাড়া বিভিন্ন সময় আমাদের একাধিক অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা নোংরা রাজনীতি করতে চাই না। আশা করি প্রশাসন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মামুন আহমেদ