শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বাগেরহাটে দু’দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাগেরহাটে দু’দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

“বিদ্যুৎ ও পানির অপচয় রোধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে শুরু হয়েছে দু’দিনব্যাপী ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। এ উপলক্ষ্যে বুধবার (২৪ মে) সকালে শহরের স্বাধীনতা উদ্যানে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান প্রধান অতিথি হিসাবে এ মেলার উদ্বোধন করেন।

এসময়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আব্দুল জব্বার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিফা খানম, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ বশিরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ মেলায় অংশ নেয়া স্টল গুলো পরিদর্শন করেন।

অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি গুরুত্বারোপ করে বক্তারা বলেন, বিজ্ঞানের বিষ্ময়কর আবিষ্কার এবং বৈজ্ঞানিক যন্ত্রপাতি জনসাধারণ ও শিক্ষার্থীদের দেখিয়ে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান শিক্ষায় উৎসাহিত করে তুলতে হবে।

বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে ও বিজ্ঞান–প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বাগেরহাটের ৯টি উপজেলা থেকে ৯টি স্টল অংশ গ্রহণ করে।

আল/দীপ্ত সংবাদ