শিরোনাম
ভারত,পাকিস্তান, শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয় চান শরীয়তপুরবাসী প্রতিমা বিসর্জন শেষে নদে পড়ে নিখোঁজ, ৪১ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অটোরিকশায় মাইকিং, গ্রেপ্তার ২ ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করল সাংবাদিক রিয়াদে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন শামা ওবায়েদ
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

বাইসাইকেল চালিয়ে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে

আল আমিন
আল আমিন
বাইসাইকেল চালিয়ে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে
বাইসাইকেল চালিয়ে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে

“বাংলা কখনো হয় না ভাগ, বাংলা ভাষায় আমার এক” এই প্রতিপাদকে সামনে নিয়ে দশম ভারত–বাংলাদেশ আন্তর্জাতিক সাইকেল রেলি নিয়ে বাংলাদেশের প্রবেশ করেছে ভারতের পশ্চিমবঙ্গের ১০০ মাইলস ও ভাষা সূত্র নামে দুটি সংগঠনের ১০ জন সদস্য।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) কলকাতা প্রেসক্লাব থেকে যাত্রা শুরু করে ১৭ই ফেব্রুয়ারি রাতে মাগুরাতে পৌঁছে ১৮ই ফেব্রুয়ারি সকাল আটটায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তারা।

আরও পড়ুন: পরিচয়পত্র নিতে এসে বাইসাইকেল, ছাতা ও ব্যাগ পেলেন পত্রিকা বিপননকর্মীরা

সংগঠনের দলীয় প্রধান সরজিত রায় বলেন, ভাষার টানে বাংলায় এসেছি। ২১ ফেব্রুয়ারি ঢাকায় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করব।

তিনি আরও জানান, ভাষা দিবসের কর্মসূচি শেষে ২২ ফেব্রুয়ারি বেনাপোল বন্দর হয়ে আমরা ভারতে ফিরব।

সংগঠনের সদস্যরা জানান, একমাত্র বাঙালিরাই নিজের ভাষা রক্ষায় জীবন দিয়েছেন। পৃথিবীতে এমন নজির আর কারও নেই। তাই ভাষার মাস উপলক্ষে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশে ছুটে আসা।

 

শ্রাবণ/সুপ্তি/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।