শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

বাইক কেড়ে নিলো কলেজশিক্ষার্থীর প্রাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বাইক কেড়ে নিলো কলেজশিক্ষার্থীর প্রাণ

বন্ধুদের সঙ্গে ফেনী থেকে কেনাকাটা করে বাড়ি ফেরা হলো না সাইফুল ইসলাম সজীব (২৩) এর। শখের বাইক কেড়ে নিলো কলেজ শিক্ষার্থীর প্রাণ। মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দেবিপুর রাস্তার মাথায় এ মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম সজীব কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার কাশিপুর গ্রামের সফিকুর রহমানের ছেলে। কুমিল্লার ঢালুয়া হোমনাবাদ আদর্শ কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

হাইওয়ে পুলিশ জানায়, বন্ধুদের সঙ্গে কেনাকাটা করতে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ফেনীতে আসেন সজীব। রাতে কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের চাকা পিছলে সজীব রাস্তায় পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজন আবুল কাশেম বলেন, শপিংয়ের জন্য নাঙ্গলকোট থেকে সাত বন্ধু তিনটি মোটরসাইকেলে ফেনীতে আসেন। কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তার এ অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

মহিপাল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার জন্য আবেদন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।