দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

 

বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এ চ্যাম্পিয়ন হয়েছে ৫৫ পদাতিক ডিভিশন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে যশোর সেনানিবাসের ওসমানি স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।

খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে ৫৫ পদাতিক ডিভিশন ও ১৯ পদাতিক ডিভিশন। টাইব্রেকারে ৩–২ গোলে ১৯ ডিভিশনকে পরাজিত করে ৫৫ ডিভিশন।

নির্ধাারিত সময়ের খেলা গোল শূন্য ড্র হলে এবং অতিরিক্ত সময়েও কোন দল গোল করতে না পারায় খেলা টাইব্রেকারে গড়ায়।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি। এছাড়া প্রতিযোগিতায় সৈনিক মেহেদী হাসান ম্যান অব দ্য ম্যাচ ও সৈনিক আরিফ হোসেন শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় নির্বাচিত হন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৫৫ পদাতিক ডিভিশন যশোর এরিয়া কমান্ডার। উল্লেখ্য ৭ সেপ্টেম্বর থেকে এ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।