শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
রাজধানী

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির আলোচনা সভা সোমবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির আলোচনা সভা সোমবার

“ঈদযাত্রায় সড়কে ডাকাতি, নগর জুড়ে ছিনতাই, সড়ক দুর্ঘটনার শংকা উত্তোরণের উপায়” শীর্ষক এক আলোচনা সভা আয়োজন করবে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

সোমবার (১৭ মার্চ) সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি ভবনের তৃতীয় তলা, ক্র্যাব মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হবে।

আলোচনা সভায় ধারণাপত্র পাঠ করবেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো.মোজাম্মেল হক চৌধুরী।

অনুষ্ঠানে নাগরিক সমাজ, পরিবহন মালিক, শ্রমিক সংগঠন, পুলিশ ও নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে বক্তব্য রাখবেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মুহাম্মদ জকরিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ রুহুল আমিন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির খান, বিআরটিএ চেয়ারম্যান (গ্রেড–১) মোহাম্মদ ইয়াছিন, হাইওয়ে পুলিশ সদর দপ্তরের ডিআইজি (অপারেশন) মোহাম্মদ শফিকুল ইসলাম।

ইএ/দীপ্ত নিউজ