শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বাংলাদেশ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বাংলাদেশ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

 

দেশের বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলে সম্প্রচার প্রকৌশল বিভাগে কর্মরতদের নিয়ে গঠিত সংগঠন বাংলাদেশ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন (বিবিএ) এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় চ্যানেল আই মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় সংগঠনের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।

সভায় আগামি দুই বছরের জন্য সংগঠনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলা ভিশনের প্রধান সম্প্রচার প্রকৌশলী আবুল কাশেম ফেরদৌস আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজ–এর প্রধান সম্প্রচার প্রকৌশলী হামিদ উল্যাহ মুকুল।

সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জনকন্ঠের চীফ টেকনিক্যাল অফিসার আবু জাহিদ, অর্থ সম্পাদক গাজী টিভির প্রধান সম্প্রচার প্রকৌশলী আবুল হাসান।

৩৩ সদস্য বিশিষ্ট উপরোক্ত কমিটিতে উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন মোসাদ্দেক হোসেন(চ্যানেল আই), মোহাম্মদ মোস্তফা(মোহনা টিভি), আনোয়ারুল আজিম(ইন্ডেপেন্ডেন্ট টেলিভিশন), জেকের উদ্দিন সম্রাট(মাই টিভি), মাহফুজুল হক সবুজ(গ্রীণ টিভি) প্রমুখ।

এছাড়াও সিনিয়র সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তৌফিক রহমান(৭১ টিভি), মোহাম্মদ সায়েম, অপর সহ সভাপতি জহিরুল ইসলাম আদর(এটিএন বাংলা)।

এছাড়াও সহ–সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সুজন দেবনাথ (একুশে টিভি), সহ–সাংগঠনিক সম্পাদক কৃঞ্চ মজুমদার(এনটিভি)। সহ–অর্থ সম্পাদক এম আবু মাহরাম মোস্তাকিম( ডিবিসি নিউজ), দপ্তর সম্পাদক আবু নাসের সুমন(নেক্সাস টেলিভিশন), সহ দপ্তর সম্পাদক মো. সালাহউদ্দিন(মাই টিভি), প্রচার সম্পাদক মাছুম রহমান (যমুনা টেলিভিশন), যুগ্ম প্রচার সম্পাদক আ ন ম সাজ্জাদুর রহমান(ডিবিসি নিউজ), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সালাউদ্দিন সেলিম(সময় টেলিভিশন), যুগ্ম তথ্য ও প্রচার সম্পাদক তানজিরুল রহমান(এখন টেলিভিশন), সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পিনাকি রায়(এটিএন নিউজ), যুগ্ম সমাজ কল্যান সম্পাদক সাকিব আরেফিন, প্রকাশনা সম্পাদক রাকিব আলম(নিউজ টোয়েন্টি ফোর), সহ–প্রকাশনা সম্পাদক আবদুর রউফ সংগ্রাম(৭১ টিভি), সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশ(বৈশাখী টেলিভিশন), যুগ্ন সাংস্কৃতিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ রুবেল(বিজয় টিভি), ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন(এশিয়ান টিভি), সহ–ক্রীড়া সম্পাদক তাশিউর রহমান রাজ(মাছরাঙ্গা টেলিভিশন), মিডিয়া এন্ড কারেন্ট এফেয়ার্স সম্পাদক আলমগীর জাহান পিয়াস (দেশ টেলিভিশন), সহ মিডিয়া এন্ড কারেন্ট এফেয়ার্স সম্পাদক অভিজিৎ দাস(দীপ্ত টেলিভিশন)।

নির্বাচিত কমিটি আগামি ২ বছর ব্রডকাস্ট কর্মীদের স্বার্থ সংশ্লিস্ট বিষয়ে কাজ করবেন বলে জানিয়েছেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক হামিদ উল্যাহ মুকুল।

 

এসএ/দীপ্ত নিউজ