শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র আরিফ হোসেন খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র আরিফ হোসেন খান

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হয়েছেন নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

বুধবার (৫ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

তিনি কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান মুখপাত্র হুসনে আরা শিখার স্থলাভিষিক্ত হলেন। আরিফ হোসেন সহকারী পরিচালক পদে ১৯৯৬ সালে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন।

তিনি মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, নটর ডেম কলেজে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট সাইন্সে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি নিউপোর্ট ইউনির্ভাসিটি ঢাকা ক্যাম্পাসে এমবিএ ডিগ্রি নেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের কারণে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র পদ থেকে নির্বাহী পরিচালক মেজবাউল হককে সরিয়ে দেওয়া হয়। পরে সেখানে নির্বাহী হুসনে আরা শিখাকে নিযুক্ত করা হয়। হুসনে আরা রাজশাহীতে বদলি হওয়ায় নতুন মুখপাত্র নিয়োগ দিল দিল কেন্দ্রীয় ব্যাংক।

 

এসএ