দীপ্ত নিউজ
বিনোদন

বাংলাদেশে ‘ধূমকেতু’ চালাতে চায় টালিউড, সংস্কৃতি মন্ত্রণালয়ে অনুরোধ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বাংলাদেশে ‘ধূমকেতু’ চালাতে চায় টালিউড, সংস্কৃতি মন্ত্রণালয়ে অনুরোধ

টালিউড অভিনেতা দীপক অধিকারী দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’ জ্বরে কাঁপছে দর্শক। মুক্তির দিন (১৪ আগস্ট) সকাল থেকেই প্রেক্ষাগৃহে উপচে পড়েছে দর্শকের ভিড়; প্রতিটি শো–ই চলছে হাউজফুল।

এবার বাংলাদেশেও সিনেমাটি মুক্তি দিতে চায় সংশ্লিষ্টরা; এ নিয়ে ইতোমধ্যে সংস্কৃতি মন্ত্রণালয় উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী’র উদ্দেশে একটি বিশেষ আবেদনও জানিয়েছেন প্রযোজক রানা সরকার।

শুক্রবার (১৪ আগস্ট) সামাজিক মাধ্যমে এ সংক্রান্ত একটি পোস্ট করেন ‘ধূমকেতু’ প্রযোজক রানা সরকার।

পোস্ট লিখেন, ‘বাংলাদেশে ধূমকেতু রিলিজ দিতে আমরা আগ্রহী। বাংলাদেশ সরকারকে অনুরোধ, আমাদের অনুমতি দিন বাংলাদেশের অগণিত সিনেমাপ্রেমী মানুষের বাংলা সিনেমার প্রতি ভালোবাসাকে সম্মান জানিয়ে। বাংলাদেশ সরকার ও মাননীয় উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী আমাদের আবেদন মঞ্জুর করুন।’

প্রযোজক আরও লিখেছেন, ‘বাংলাদেশের দেব–শুভশ্রী ফ্যান ও দর্শক বন্ধুদের অনুরোধ করছি, আপনারা বাংলাদেশে রিলিজের জন্য সরকারকে অনুরোধ করুন।’

উল্লখ্য, বাংলাদেশেও দেব–শুভশ্রী জুটির জনপ্রিয়তা রয়েছে। তাই দীর্ঘ ১০ বছর একসঙ্গে কাজ না করলেও তাতে ভাটা পড়েনি। দীর্ঘ ৯ বছরের অপেক্ষার পর ১৪ আগস্ট ‘ধূমকেতু’ প্রেক্ষাগৃহে আসে এবং প্রথম দিনেই ২.১০ কোটি আয় ছুঁয়েছে।

 

এসএ