শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বাংলাদেশে আসছেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের পরিচালক গোলাম সারোয়ার খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাংলাদেশে আসছেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের পরিচালক গোলাম সারোয়ার খান

জাতিসংঘ আওতাভুক্ত আন্তর্জাতিক মানবাধিকার কমিশন পরিচালক (কূটনৈতিক ও ফাইন্যান্স) এবং দক্ষিণ এশিয়া‘র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাংলাদেশি বংশোদ্ভূত গোলাম সরোয়ার খান বাংলাদেশে আসতে যাচ্ছেন।

আগামী ২৮ সেপ্টেম্বর দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ডেনমার্ক থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন তিনি।

বিমানবন্দরে গোলাম সরোয়ার খান‘কে স্বাগত জানাবেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন, বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু, অ্যাম্বাসেডর প্রফেসর ড. মিজানুর রহমান, অ্যাম্বাসেডর প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু।

এছাড়াও উপস্থিত থাকবেন আইন সহায়তা সেল প্রধান আইনজ্ঞ মো. আব্দুল মোমেন চৌধুরী, সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ স ম রাগীব আহসান মুন্না, সদস্য সৈয়দ মুহাম্মদ আইয়ুব আলী, সদস্য তারিকুল ইসলাম ফয়সাল প্রমুখ।

গোলাম সরোয়ার খান আগামী ২৮ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। অবস্থানকালে তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহিদ আবু সাঈদ, শহিদ ওয়াসিম আকরাম ও শহিদ মীর মুগ্ধসহ শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং আন্দোলনে যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের সঙ্গে দেখা করবেন।

এছাড়াও তিনি ৭ দিনের সফরে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করবেন।

 

এসএ