শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যেই ডোনাল্ড লু’র ঢাকা সফর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যেই ডোনাল্ড লু’র ঢাকা সফর

কোনো চাপ বা কড়া বার্তা দিতে নয়, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যেই ঢাকা সফর করে গেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া-বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এমনটাই বলছেন সাবেক কূটনীতিকরা। এ সফরকে গতানুগতিক হিসেবে দেখছেন তারা।

সম্প্রতি ঢাকা ঘুরে গেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া-বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এসময় সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে আগামী জাতীয় নির্বাচন, র‌্যাব, গণতন্ত্র, মানবাধিকার ও ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের বিষয় ওঠে আসে।

লু’র সফর ঘিরে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা চলে। কেউ কেউ ঢাকার ওপর ওয়াশিংটনের চাপ সৃষ্টির কথা বলেন। কিন্তু বিশ্লেষকরা বলছেন- এটি স্বাভাবিক কূটনৈতিক সফর। চীন ঘিরে যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক স্ট্রেটেজি- আইপিএস নিয়ে বাংলাদেশের আগ্রহ কেমন তা দেখতে এসেছেন ডোনাল্ড লু। একইসাথে আগামী নির্বাচন নিয়ে ওয়াশিংটনের মনোভাব জানিয়ে গেছেন তিনি।

বিশ্লেষকরা বলছেন- যুক্তরাষ্ট্র ও চীনসহ সব শক্তির সঙ্গে তাল রেখে, জাতীয় স্বার্থে এগিয়ে যেত হবে বাংলাদেশকে।