শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বাংলাদেশকে ৪০-৫০ মেগাওয়াট বিদ্যুৎ দেবে নেপালঃ রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাংলাদেশকে ৪০-৫০ মেগাওয়াট বিদ্যুৎ দেবে নেপালঃ  রাষ্ট্রদূত

নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বলেছেন, তার দেশ এই মুহূর্তে বাংলাদেশকে ৪০ থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে। নেপালের বিদ্যুৎ খাতে একটি মেগা প্রকল্প শেষ হওয়ার পর এর পরিমাণ আরও বাড়বে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ মঙ্গলবার সকালে গণভবনে সাক্ষাৎকালে নেপালের রাষ্ট্রদূত এসব কথা বলেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ-সংক্রান্ত তথ্য জানান।

নেপালের রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে ইহসানুল করিম বলেন, প্রকল্পটি সম্পন্ন করার পর নেপাল বাংলাদেশকে আরো বেশি বিদ্যুৎ দিতে সক্ষম হবে। নেপাল বাংলাদেশকে বিশেষ দৃষ্টিতে দেখে উল্লেখ করে তিনি বলেন, তার দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা আরো জোরদার করতে চায়।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালের নবনিযুক্ত রাষ্ট্রদূতকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশে দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় নেপালের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকেও শুভেচ্ছা জানান তিনি ।

এ ছাড়া ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের অস্ত্র ও গোলাবারুদ দিয়ে নেপালের সহায়তার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।