160
বলিউডের ড্রামা কুইন খ্যাত অভিনেত্রী রাখি সাওয়ান্তার সাথে জুটি বাঁধতে যাচ্ছেন বাংলাদেশের আলোচিত–সমালোচিত সোশ্যাল তারকা হিরো আলম। এবার এই দুইজনকে একসঙ্গে পর্দায় দেখা যাবে। শিগগিরই ‘গ্যাংস্টার’ নামের একটি সিনেমা করতে যাচ্ছেন তারা।
এই সিনেমাটিতে অর্থ বিনিয়োগ করবেন বহুল বিতর্কিত আরাভ খান। যাকে নিয়ে এর আগে বহু বিতর্ক হয়েছে মিডিয়ায়।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলম। তিনি বলেন, আমি বলিউডে কাজ করতে যাচ্ছি। আমার সঙ্গে রাখি সাওয়ান্ত কাজ করবেন। ছবিটা প্রযোজনা করবেন আরাভ খান। সবকিছু ঠিকঠাক থাকলে সবকিছু দারুণভাবেই শুরু হবে।
আল / দীপ্ত সংবাদ