দীপ্ত নিউজ
বাংলাদেশ

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন, ৪ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন, ৪ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র যাচাই–বাছাই চলছে। ইতিমধ্যে বৃহস্পতিবার (১৮ মে) চার মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন নির্বাচন কমিশন।

বাতিলকৃত প্রার্থীরা হলেন, মুফতি ইসহাক মুহাম্মদ, লুৎফুল কবির,নিসার উদ্দিন ও মোঃ আসাদুজ্জামান। তারা সকলেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা প্রদান করেছিলেন।

এর ফলে আওয়ামীলীগ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং জাতীয় পার্টির দলীয় প্রতীকের মেয়র প্রার্থীসহ আরো তিন মেয়র প্রার্থী নির্বাচনে মাঠে রয়েছেন।

অপরদিকে সাধারণ আসনের ৩০ টি ওয়ার্ডে ১৪৬ জন কাউন্সিলর প্রার্থী এবং দশটি সংরক্ষিত নারী ওয়ার্ডে ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মর্তুজা জুয়েল/আফ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।