শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বরগুনায় যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বরগুনায় যুবলীগ নেতাকে কুপিয়ে জখম
যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. টুটুল খান

বরগুনার বেতাগীতে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. টুটুল খানকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ মার্চ) রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারা হোসেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, শুক্রবার রাত ৯ টার দিকে পৌরসভার ২নং ওয়ার্ডের ব্যাকা পোল এলাকায় যাওয়ায় পথে দুর্বৃত্তরা টুটুল খানের হাত–পা কুপিয়ে মারাত্মক জখম করে। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডাক্তার লিখন বলেন, রোগীর শরীরের বিভিন্ন স্থানে কোপ ও ফোলা জখম আছে। এরমধ্যে ডান পায়ে মারাত্মক ভাবে কোপ লেগেছে এবং ডান হাতের বৃদ্ধাঙ্গুলের ৯০ ভাগ কেটে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল স্থানান্তর করা হয়েছে।

ওসি আনোয়ারা হোসেন আরও বলেন, এখনো এ ব্যাপারে লিখত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এফএম/দীপ্ত সংবাদ