শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বরগুনায় কর আদায়কারিকে কুপিয়ে জখম, বিচারের দাবিতে মানববন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বরগুনায় কর আদায়কারিকে কুপিয়ে জখম, বিচারের দাবিতে মানববন্ধ
বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধ

বরগুনা পৌরসভার কর আদায়কারি নাসির উদ্দীনকে কুপিয়ে জখম করা হয়েছে, অভিযুক্ত আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মার্চ ) সকাল ১০ টায় বুড়িরচর ইউনিয়নের ছোট লবণগোলা গ্রামে ঘন্টার ব্যপি এ মানববন্ধনে কয়েক শত নারী পুরুষ এলাকাবাসী অংশগ্রহণ করেন।

গত শনিবার (১৮ মার্চ) সকালে নাসির উদ্দিন বাড়ি থেকে বরগুনা শহরে যাবার পথে তার কবলা কৃত জমি রাসেল রং দখল করছে দেখে বাঁধা দিলেই এলোপাতাড়ি ভাবে কোপায়। পরে তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে দ্রুত বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে রোগীর অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত ডাক্তার বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখান থেকেও ঢাকা পাঠানো হয় । তার অবস্থা বর্তমানের আশঙ্কা জনক। এ ব্যাপারে নাসিরের বাবা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

মানববন্ধনে বক্তারা বলেন,রাসেলের নামে বেশ কিছু মামলা রয়েছে। এলাকায় জমি-জমা দখল করাই তার কাজ। অনতিবিলম্ব প্রধান আসামি রাসেল সহ সকলকে দ্রুত গ্রেফতারে দাবি জানান তারা। ।

এ বিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ জানান, ঘটনার পরেই আমরা দুজনকে গ্রেফতার করেছি। আর অন্য আসামিদেরকে গ্রেফতার চেষ্টা চলছে।

 

আল/দীপ্ত