শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বন্যায় ক্ষতিগ্রস্থদের পূর্ণবাসন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বন্যায় ক্ষতিগ্রস্থদের পূর্ণবাসন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বন্যাসহ যে কোন প্রাকৃতিক দূর্যোগে বাঙ্গালি সহযোহিতায় ঝপিয়ে পড়ে, আমরাও কাজ করছি।

সোমবার (২৬ আগষ্ট) দুপুরে কুমিল্লার বুড়িচং সোনার বাংলা কলেজে বিজিবির উদ্যোগে ত্রাণ বিতরণ ও বিজিবির মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বন্যার্তদের সহযোগিতায় বিজিবি, র‌্যাব, বিমান বাহিনী, সেনাবাহিনী পুলিশসহ বিভিন্ন বাহিনী কাজ করছে। ত্রাণের কোন সমস্যা হবেনা। সাময়িক কষ্ট হলেও আমাদের একটু সময় দিতে হবে। বন্যায় ক্ষতিগ্রস্থদের পূর্ণবাসন করা হবে।

এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সহ বিজিবি সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজিবির উদ্যোগে অসহায় ৫০০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ এবং বিজিবির বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরিচালিত বিশেষ মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা।

আল/ দীপ্ত সংবাদ