শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে ‘আহ্বান তরুণ সংঘ ফাউন্ডেশন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে ‘আহ্বান তরুণ সংঘ ফাউন্ডেশন’

টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যার কবলে দেশের বিস্তীর্ণ অঞ্চল। বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও আশপাশের জেলার বেশিরভাগ এলাকা এখন পানির নিচে। এতে মানবেতর জীবনযাপন করছেন ওই এলাকার লাখ লাখ মানুষ।

এ অবস্থায় বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘আহ্বান তরুণ সংঘ ফাউন্ডেশন‘।

বন্যাদুর্গত এলাকায় বিশেষ করে লক্ষ্মীপুর, কুমিল্লা, ফেনী ও নোয়াখালীতে চাল, ডাল, লবন, পানি বিশুদ্ধিকরণ ঔষধ, তৈল, কয়েল, মুড়ি, চিনি, চা–পাতা মিনি প্যাকেট, টোস্ট, আলু, পেঁয়াজ, মরিচের গুড়া, হলুদের গুড়া, পানিসহ নানান ধরনের শুকনো খাবার নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।

এছাড়াও দূর্গত এলাকার আশ্রয়কেন্দ্রে রান্না করে খাওয়ার জন্য কয়েক হাজার মানুষের একদিনের খাবারের সকল উপকরণ দিয়েছে সংগঠনটি।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, বন্যায় যে সকল কৃষকের বীজতলা, মাছের ঘের, ফসলি জমি, শাকসবজির খেত ও ফার্ম সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে তাদের আর্থিক সহযোগীতার মাধ্যমে পূর্ণবাসন করবে আহবান তরুণ সংঘ ফাউন্ডেশন।

 

এসএ/দীপ্ত সংবাদ