শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বন্যাকবলিতদের ১০ হাজার মুরগির বাচ্চা দিল কাজী ফার্মস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বন্যাকবলিতদের ১০ হাজার মুরগির বাচ্চা দিল কাজী ফার্মস

 

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে ১০ হাজার একদিন বয়সী মুরগির বাচ্চা সহায়তায় দিয়েছে কাজী ফার্মস।

এর আওতায় প্রতিটি পরিবার ১০ থেকে ২০টি বাচ্চা পাবে এবং ৫০০ থেকে ১০০০ পরিবারের মধ্যে এগুলো বিতরণ করা হবে।

গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহয়তায় প্রথম দফায় ফেনীর ফুলগাজী উপজেলায় ৫০০০ মুরগির বাচ্চা বিতরণ করা হয়। চলতি সপ্তাহে কুমিল্লার বুড়িচং উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে বাকি ৫০০০ বাচ্চা বিতরণ করা হবে।

কাজী ফার্মসের এই উদ্যোগটি সংকটময় সময়ে সমাজের পাশে দাঁড়ানোর অঙ্গীকারের অংশ। এর আগে কাজী ফার্মস গ্রুপের কর্মীদের একদিনের বেতন এক কোটি ২২ লাখ টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়।

 

আল/ দীপ্ত সংবাদ