মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বনানী থেকে সাবেক রিয়ার অ্যাডমিরাল সোহায়েল আটক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

বাংলাদেশ নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান ও র‌্যাবের সাবেক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (২০ আগস্ট) রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ডিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, আটকের পর তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে বিষয়টি এখনই বলা যাচ্ছে না।

উল্লেখ্য, সোমবার (১৯ আগস্ট) নৌ সদর দপ্তরের জারি করা এক চিঠিতে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর কথা জনানো হয়।

 

এসএ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More