শিরোনাম
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস
দীপ্ত নিউজ
খেলা

বদলি নেমে রোনালদোর ৯০১তম গোলে, জয় পেল পর্তুগাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বদলি নেমে রোনালদোর ৯০১তম গোলে, জয় পেল পর্তুগাল

বদলি হিসেবে খেলতে নেমে উয়েফা নেশন্স লিগে পর্তুগালকে জেতালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আরেক ম্যাচে সুইজারল্যান্ডকে ৪–১ গোলে হারিয়েছে স্পেন।

ঘরের মাঠে গ্রুপ এ–ওয়ানের ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোকে বেঞ্চে রেখেই স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে নামে পর্তুগাল। ৭ মিনিটেই ম্যাকটমিনের গোলে পিছিয়ে পড়ে তারা। বিরতির পর মাঠে নেমে পরিস্থিতি পাল্টে দেন রোনালদো। ৫৪ মিনিটে ম্যাচে সমতা ফেরান ব্রুনো ফার্নান্দেজ। তারপরও ড্রয়ের শঙ্কায় থাকা স্বাগতিকদের ৮৮ মিনিটে জয় এনে দেন সি আর সেভেন। তাতে টানা দুই জয়ের গ্রুপের সেরা পর্তুগাল। এছাড়া নিজের ৯০০ গোল পূরণের পর এবার ৯০১তম গোলটিও পেয়ে গেছেন পর্তুগিজ ফরোয়ার্ড।

গ্রুপ এ–ফোরের ম্যাচে কুড়ি মিনিটেই নরম্যান্ড লাল কার্ড দেখার কারণে ৭০ মিনিটেরও বেশি সময় দশ জন নিয়ে খেলে স্পেন। তবে ৪ মিনিটে হোসেলুর গোলে জয়োৎসব শুরু করা স্প্যানিশরা ম্যাচ জিতেছে ৪–১ ব্যবধানে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।