বদলি আদেশ ছিঁড়ে ফেলায় এনবিআর ৮ কর্মকর্তা বরখাস্ত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বদলির আদেশ অমান্য করে প্রকাশ্যে কাগজ ছিঁড়ে ফেলার ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর বিভাগের ৫ যুগ্ম কর কমিশনার ও ৩ উপ–কর কমিশনার‘কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) অর্থ মন্ত্রণালয় সিনিয়র সচিব মো. আব্দুর রহমান খান স্বাক্ষরিত রাষ্ট্রপতি আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

সাময়িক বরখাস্ত হওয়া ৮ কর্মকর্তা হলেন— মাসুমা খাতুন (যুগ্ম কর কমিশনার, ঢাকা কর অঞ্চল–২), মুরাদ আহমেদ (যুগ্ম কর কমিশনার, ঢাকা কর অঞ্চল–১৫), মো. মোরশেদ উদ্দীন খান (যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল–কুষ্টিয়া), মোনালিসা শাহরীন সুস্মিতা (যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল–নোয়াখালী), আশরাফুল আলম প্রধান (যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল–কক্সবাজার), মো. শিহাবুল ইসলাম (উপ–কর কমিশনার, কর অঞ্চল–খুলনা), মোসা. নুশরাত জাহান শমী (উপ–কর কমিশনার, কর অঞ্চল–রংপুর), ইমাম তৌহিদ হাসান শাকিল (উপ–কর কমিশনার, কর অঞ্চল–কুমিল্লা)।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২২ জুন জারি করা বদলি আদেশ অবজ্ঞাপূর্বক প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাদের বিরুদ্ধে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯(১) ধারা অনুযায়ী এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগপূর্বক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

এর আগে, গত ২ জুলাই এনবিআর কর বিভাগের সদস্য মো. আলমগীর হোসেন, মূসক নীতি সদস্য ড. মো আবদুর রউফ, শুল্ক নীতি সদস্য হোসেন আহমদ ও বরিশাল কর কমিশনার মো. শব্বির আহমদ‘কে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More